
ইথিরিয়াম দ্বারা চালিত
ইথিরিয়াম এখন আর শুধু একটি একক নেটওয়ার্ক নয়। এর ওপর ভিত্তি করে শত শত ব্লকচেইন তৈরি হওয়ার ফলে, ইথিরিয়াম এখন দৈনন্দিন ব্যবহারের জন্য আরও সাশ্রয়ী, দ্রুত এবং সহজলভ্য হয়ে উঠেছে।
ইথিরিয়াম দ্বারা চালিত অনেকগুলো নেটওয়ার্কের একটিতে যোগ দিয়ে ভবিষ্যৎকে গ্রহণ করুন!

$0.10
ইথিরিয়াম ব্লকচেইন এ গড় লেনদেন খরচ
$0.001
ইথিরিয়াম সমর্থিত নেটওয়ার্কগুলোতে গড় লেনদেন খরচ
নেটওয়ার্কের নেটওয়ার্ক
ইথিরিয়ামের শক্তি এবং নিরাপত্তা অন্যান্য নেটওয়ার্ক তৈরির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। একটি মাত্র একাউন্ট দিয়ে সবকিছু সামঞ্জস্যপূর্ণ এবং নির্বিঘ্নে সংযুক্ত হয়।
$0.01 ফি
আপনি উচ্চ খরচের চিন্তা না করেই ট্রেড করতে, বিশ্বব্যাপী টাকা পাঠাতে বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
প্রায় তাৎক্ষণিক লেনদেন
আপনি দ্রুত পেমেন্ট করুন বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সে (DeFi) যুক্ত হোন না কেন, সমস্ত লেনদেন হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে।
ইথিরিয়াম দ্বারা সমর্থিত
ইথিরিয়ামের সময়-প্রমাণিত এবং ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন অন্যান্য নতুন নেটওয়ার্কের জন্য সেটেলমেন্ট লেয়ার হিসেবে কাজ করে।

Scroll
Scroll হলো একটি ZK রোলআপ যা ZK প্রযুক্তি এবং EVM সামঞ্জস্যের মাধ্যমে ইথিরিয়ামের সক্ষমতা প্রসারিত করে।

Starknet
Starknet হলো STARKs এবং Cairo VM-এর ওপর ভিত্তি করে তৈরি একটি সাধারণ-উদ্দেশ্যের ZK রোলআপ।

Base
Base হলো OP Stack দিয়ে তৈরি একটি অপ্টিমেস্টিক রোলআপ। এটি যে কাউকে, যেকোনো জায়গা থেকে অনচেইন তৈরি করার জন্য একটি কম খরচের এবং বিল্ডার-বান্ধব উপায় অফার করে।

ইথিরিয়াম দ্বারা চালিত

ইথিরিয়ামে আমাদের একাধিক নেটওয়ার্ক কেন প্রয়োজন?
কেন এতগুলো নেটওয়ার্ক আছে এবং শুধু একটি ইথিরিয়াম নেটওয়ার্ক নেই?